পরগনাহী দৌলতপুর মাদ্রাসার আরবী প্রভাষক উপজেলা পর্যায় শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৮

পরগনাহী দৌলতপুর মাদ্রাসার আরবী প্রভাষক উপজেলা পর্যায় শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত
ছাদেক আহমদ: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ কানাইঘাটের কৃতি সন্তান মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলায়  হাফিজ মাওলানা  আব্দুল কাদির উপজেলা (মাদ্রাসা ) পর্যায় শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি বড়লেখা পরগনাহী দৌলতপুর সিনিয়র মাদ্রাসায় আরবী প্রভাষক হিসেবে দায়িত্বরত আছেন। বড়লেখা উপজেলা পরিষদের অডিটরিয়ামে তাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। হাফিজ মাও.  আব্দুল কাদির সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউপির   আগফৌদ নারাইনপুর গ্রামের মরহুম হাফিজ মৌলানা মাহমুদ মিয়া  হাফেজ্জী সাহেবর তৃতীয় সন্তান ও এশিয়া মহাদেশের  শ্রেষ্ঠ বুজুরর্গানে দ্বীন পীরে কামিল হযরত মাওলানা হরমুজ উল্লাহ ( রহ:) এর নাতি। তিনি হিফজ থেকে আলিম পর্যন্ত গাছবাড়ী জামিউল উলুম কামিল এম. এ মাদ্রাসা, ফা​জিল ও কামিল ঢাকা মিসবাহুল উলূম কামিল মাদ্রাসা থেকে ও বি.  এ.  অনার্স এবং এম.  এ. ( আরবি) ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে সম্পন্ন করেন।

এই সংবাদটি 1252 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ