ঢাকা ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ৩, ২০২৬
মৌলভীবাজারের বড়লেখায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি ট্রাকসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে গত ০২ মে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার ভেতরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০ নম্বর দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ০১ জন আসামীকে আটক করা হয় এবং তার সাথে থাকা একটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকটি তল্লাশি করে ৫ হাজার ৭শ’ ৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার
৩/৫/২০২৬
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।