বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মে ২, ২০২৬

বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

বড়লেখা থেকে সেলিম চৌধুরী :
মৌলভীবাজারের বড়লেখা থানার পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০২ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে

গ্রেফতারকৃতরা হলেন—
১. খালেদ মাহমুদ (৩৬), পিতা- আতাউর রহমান, স্থায়ী ঠিকানা সারংপুর, থানা রাজনগর। বর্তমানে বড়লেখা উপজেলার গ্রামতলা এলাকায় শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
২. আব্দুল আলীম সিরুল আহমদ (৩৩), পিতা- মৃত মইন উদ্দিন, সাং-পাখিয়ালা, থানা বড়লেখা, জেলা মৌলভীবাজার।
৩. মোঃ আলম (৩৫), পিতা- মৃত আব্দুর রশিদ, সাং-ধরমন্ডল, থানা নাসিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে বড়লেখার তেলিগুল এলাকায় জামির আলীর কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-০১, তারিখ-০২/০৫/২০২৬ খ্রি.
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি 111 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ