ঢাকা ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬
বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সাপ্তাহিক সময়চিত্র’ পত্রিকার বাণিজ্যিক কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বড়লেখা পৌর শহরের নেহার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয়। নতুন অফিসের যাত্রা উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
‘সময়চিত্র’ পত্রিকার উপ-সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মুন্সী শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মুন্সী শরিফুল ইসলাম বলেন, “সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ এবং জাতির জাগ্রত বিবেক। আমরা প্রত্যাশা করি, ‘সাপ্তাহিক সময়চিত্র’ বড়লেখার সাধারণ মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও এলাকার উন্নয়নের কথা সাহসের সাথে তুলে ধরবে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে পত্রিকাটি যেন দ্রুত গণমানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাসান শামীম, ‘আলোর খোঁজে’ সামাজিক সংগঠনের সেক্রেটারি এম. শামসুল আলম, দর্পণ টেলিভিশনের প্রতিনিধি সাদিক হোসেন এপলু এবং সংবাদকর্মী নিজাম উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলা টিভির বড়লেখা প্রতিনিধি রুয়েল কামাল, চ্যানেল এস-এর বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক সুলতান আহমদ খলিল, চ্যানেল ওয়ান-এর বড়লেখা প্রতিনিধি আলী উবায়েদ ইমন, সময়চিত্র পত্রিকার বড়লেখা প্রতিনিধি সেলিম আহমদ চৌধুরী এবং মাল্টিমিডিয়া রিপোর্টার কামরুল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সময়চিত্রের প্রতিনিধি মোতাহির হোসেন।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুল। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সুধীজন ও সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয় এবং সময়চিত্র পত্রিকার পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।