ঢাকা |
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
বিশ্বনাথ প্রতিনিধি এস এ সাব্বির আহমদঃ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ বাজারে বসা গরুর হাটে টাকা চুরির চেষ্টা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন হারিছ আলী (৪০) নামের এক ব্যক্তি। রোববার (২৪ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
আটক হারিছ আলীর পিতার নাম মৃত আবদুছ সত্তার। তার বাড়ি সিলেটের শেখঘাট এলাকায় এবং থানা তাহিরপুর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুর হাটে গরু কিনতে আসা এক ক্রেতার পকেটে হাত দেওয়ার সময় বিষয়টি টের পান ভুক্তভোগী। এসময় হাটে উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে হারিছ আলীকে হাতেনাতে আটক করেন। পরে তাকে বাজারের একটি কক্ষে আটকে রেখে বিশ্বনাথ থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
থানায় নেওয়ার পর রশিদ আহমদ নামের এক ব্যক্তি অভিযোগ করেন, হাটে থাকা অবস্থায় তার পকেট থেকে ১ লাখ ১২ হাজার টাকা চুরি হয়েছে। তিনি ধারণা করছেন, আটক হারিছ আলী ওই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
অভিযোগকারী রশিদ আহমদের পিতার নাম মৃত হাজী আরফান আলী। তার বাড়ি বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামে।
বিশ্বনাথ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।