কুড়িগ্রামে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নে পুনঃখনন কাজের উদ্বোধন

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

কুড়িগ্রামে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নে পুনঃখনন কাজের উদ্বোধন

রাফি ইসলাম, কুড়িগ্রাম থেকে:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নের আরাজি পলাশবাড়ি মৌজার দাসের হাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল হাবিব দুলু এমপি, মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এই সংবাদটি 52 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ