ঢাকা |
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৬
স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাখিয়ালা চৌমুহনীর পূর্ব পাশে অবস্থিত শ্রীশ্রী উদ্ভব ঠাকুরের আখড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুর ২টায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন মিটু।
সভায় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া মনোযোগ সহকারে শোনেন। এসময় তিনি এসব দাবি পূরণে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বড়লেখা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বাইরের বিভিন্ন কমিটির নেতাদের মধ্যে ফারুক আহমদ, তোতাব আলী ও মুজিব রাজা চৌধুরী উপস্থিত ছিলেন।
সভা শেষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশা ব্যক্ত করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।