ঢাকা ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুবের হাওর সংলগ্ন কাটমা বিল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুর রউফ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্ত (নিশা কুড়ি) গ্রামের বাসিন্দা এবং মৃত রাজত উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল দিকে জমি পরিদর্শনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আব্দুর রউফ। এরপর তিনি আর ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হয়। একই দিন বিকেলে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কাটমা বিল এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা সেখানে উপস্থিত হয়ে মরদেহটি আব্দুর রউফের বলে শনাক্ত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কোনোভাবে পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “নিখোঁজের ঘটনায় থানায় জিডি হওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে অনুসন্ধান করে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।