ঢাকা |
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রামে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনুমোদন ছাড়াই ফসলি জমির মাটি কেটে অন্যত্র ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে, যার ফলে কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে গ্রামের বিভিন্ন ফসলি জমি থেকে গভীরভাবে মাটি কেটে ট্রাকযোগে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এতে জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হচ্ছে। পাশাপাশি জমি নিচু হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
একাধিক কৃষক অভিযোগ করে বলেন,
“আমাদের ফসলি জমি কেটে নেওয়া হচ্ছে। এতে জমি নিচু হয়ে যাচ্ছে। বর্ষাকালে পানি জমে থাকলে ফসল উৎপাদন ব্যাহত হবে।”
স্থানীয়রা আরও জানান, যথাযথ প্রশাসনিক অনুমোদন ছাড়া এভাবে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। দ্রুত অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।