আমিরাতে নিহত সালেহ আহমদের মরদেহ সিলেটে পৌঁছেছে

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬

আমিরাতে নিহত সালেহ আহমদের মরদেহ সিলেটে পৌঁছেছে

আলী উবায়েদ ইমন :

সংযুক্ত আরব আমিরাতে নিহত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার প্রবাসী সালেহ আহমদের মরদেহ আজ দেশে পৌঁছেছে।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এ মরদেহটি পৌঁছালে তা গ্রহণ করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নিহত সালেহ আহমদ ওরফে আহমদ আলী বড়লেখা উপজেলার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের বাসিন্দা।

তিনি দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পানি ও খাদ্য সরবরাহকারী (ডেলিভারি ম্যান) হিসেবে কর্মরত ছিলেন।

মরদেহটি গ্রহণের পর তা অ্যাম্বুলেন্সযোগে নিহতের নিজ বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা (বাঁশতলা) গ্রামে নেওয়া হয়েছে।

সেখানে পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর খবরে বড়লেখা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোক ও বেদনার আবহ

এই সংবাদটি 206 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ