ঢাকা ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬
বিশ্বনাথ প্রতিনিধি : এস এ সাব্বির আহমদ
১৬ মে ২০২৬ ইং, বিকাল ৩ ঘটিকা
সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদির লুনা বলেছেন, সরকারি রাস্তার কাজে দুর্নীতি, নিম্নমানের সামগ্রী ব্যবহার কিংবা কোনো ধরনের অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের দেওয়া সকল প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে এবং কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি বলেন, সরকারি অর্থায়নে নির্মিত এলাকার রাস্তার কাজে নিয়মের ব্যত্যয় পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ, তদন্ত কমিটি গঠন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের প্রকৃত কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলা পরিষদে তার ব্যক্তিগত অফিসে প্রথম অফিস কার্যক্রম পরিচালনার সময় পৌর প্রকৌশলী কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এমপি আরও বলেন, বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। নির্বাচনের আগে জনগণের সামনে যে সকল ওয়াদা করা হয়েছিল, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় বিশ্বনাথ-ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন করা হবে।
তিনি বলেন, এলাকায় উন্নয়ন কাজের কোনো ধরনের অনিয়ম করা যাবে না। নিজ দলের কেউ যদি উন্নয়ন কাজে অনিয়ম করে, তাকেও ছাড় দেওয়া হবে না।
সভায় উপস্থিত ছিলেন—
• বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান
• উপজেলা নবাগত প্রকৌশলী হাসানুজ্জামান
• পৌর সহকারী প্রকৌশলী মনির উদ্দিন আহমেদ
• বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান লিলু মিয়া
• এমপির একান্ত সচিব ময়নুল হক
• ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন
• সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন
• মেয়র পদপ্রার্থী মোমিন খান মুন্না
• পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম
• উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নুর
• কাউসার খান
• শামিম আহমদ
• আব্দুল লতিফ
• প্রচার সম্পাদক কয়েছ শিকদার
• উপজেলা যুবদলের আহ্বায়ক সামসুল ইসলাম
• যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন
• স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজামান
• উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রভেল
• কন্ট্রাক্টর শিপন আহমেদ
• দুলাল মিয়া
• পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল
• হেলাল উদ্দীনসহ প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।