সিলেটের জৈন্তাপুরে নোহার চাপায় প্রাণ গেল এক পথচারীর

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মে ৩০, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে নোহার চাপায় প্রাণ গেল এক পথচারীর

স্টাফ রিপোর্ট :
সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় নোহা গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- গোয়াইনঘাট উপজেলার লাফনাউট এলাকার ফাদলীপুর গ্রামের বাসিন্দা সইদুর রহমান (৬০)। তিনি ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। নিহত সইদুর রহমান ৬ কন্যা সন্তানের পিতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট গামী সাফা মারওয়া পরিবহনের একটি বাস (সিলেট ব-১১-০১৫৯) সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় বাসটির পেছনে অবস্থানরত পথচারী সইদুর রহমানকে জাফলংগামী একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৬৬২০) চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী অগ্রযাত্রা প্রতিদিন-কে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক নোহা গাড়িটি আটক করে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি 38 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ