ঢাকা |
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বিয়ানীবাজারের এসএসসি পরীক্ষার্থী তাওহীদা জান্নাত (১৬)-এর আত্মহননের ঘটনায় নতুন মোড় নিয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বিয়ানীবাজার থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নিহতের মা মোছা. সুলতানা বেগম বাদী হয়ে থানায় অভিযোগটি দায়ের করেন। এ সময় নিহতের বাবা ইকবাল হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়েছে, একই ইউনিয়নের শেখলাল গ্রামের বাসিন্দা এনামুল ইসলামের সঙ্গে তাওহীদার প্রেমের সম্পর্ক ছিল। গত ২৯ মে ভোরে এনামুল তাদের বাড়িতে প্রবেশ করে তাওহীদাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় মেয়েটির বাবা ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যান।
নিহতের মা অভিযোগ করেন, পরে বিষয়টি নিয়ে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে এনামুলের সঙ্গে সম্পর্ক এবং ধর্ষণের ঘটনার কথা জানায়। ঘটনার পর তাওহীদা একাধিকবার এনামুলের সঙ্গে যোগাযোগ করে বিয়ের বিষয়ে কথা বলতে চাইলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এমনকি তাকে আত্মহত্যা করার কথাও বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের দাবি, এসব ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তাওহীদা। ওইদিন রাত প্রায় ১০টার দিকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
তাওহীদা জান্নাত বিয়ানীবাজারের মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং পশ্চিমপাড়া এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এনামুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী বলেন, “নিহত শিক্ষার্থীর মায়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে আলোচিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।