ঢাকা ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬
সৈয়দ জাকারিয়া, যুক্তরাজ্য থেকে :
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও মানবিক সংগঠন ইটাউরী হেলপিং হ্যান্ডস ইউকের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১১ মে ২০২৬ পূর্ব লন্ডনের গ্রান্ড রসুই রেস্টুরেন্টের লাউঞ্জ হলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি আব্দুস সালামের অনুরোধে সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি সৈয়দ আব্দুল ফাত্তাহ ফতু মিয়া। এতে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের পরিকল্পনা এবং প্রবাসীদের সহযোগিতায় ইটাউরী গ্রামে চলমান সমাজ কল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ সালের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ সোহাগ উদ্দিন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল জলিল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহেল আহমেদ এবং সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তফা উদ্দিন।
কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ দেলোয়ার হোসাইন। সহকারী কোষাধ্যক্ষ হয়েছেন তানভীর আহমেদ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জালাল উদ্দিন উজ্জ্বল। সমাজকল্যাণ ও ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন ময়েজ উদ্দিন এবং প্রচার সম্পাদক করা হয়েছে সৈয়দ এমরানুল হক।
নতুন কমিটির সদস্য হিসেবে রয়েছেন আব্দুস সালাম, হাজী হোসেন, নাজিম উদ্দিন, আবুল হান্নান, আবু সাঈদ, সৈয়দ জাকারিয়া, সালাহ উদ্দিন জুবায়ের, ফরিদা বেগম ও সৈয়দা মুশিয়া রিমি।
সভায় জানানো হয়, চলতি সেশনে ইটাউরী হেলপিং হ্যান্ডস ইউকের সহযোগিতায় ইটাউরী গ্রামে স্ট্রিট লাইট স্থাপন, শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন খাতে প্রায় অর্ধকোটি টাকার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এসব কার্যক্রম কোনো ব্যক্তির একক কৃতিত্ব নয়; যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ইটাউরী গ্রামের প্রবাসীদের সম্মিলিত সহযোগিতা, আন্তরিকতা ও অবদানের ফল।
সভায় আরও বলা হয়, ইটাউরী হেলপিং হ্যান্ডস ইউকের পাশাপাশি গ্রামের বিভিন্ন প্রবাসী সংগঠন, স্থানীয় মানুষ এবং প্রবাসীদের ব্যক্তিগত উদ্যোগেও প্রথমিক বিদ্যালয়ের গেট নির্মাণ, মেডিকেল ক্যাম্প আয়োজন, মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণমূলক কাজ সম্পন্ন হয়েছে। এসব উদ্যোগ গ্রামের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উপস্থিত সদস্যরা উল্লেখ করেন।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানো একটি বড় দায়িত্ব। ইটাউরী হেলপিং হ্যান্ডস ইউকে সেই দায়িত্ববোধ থেকেই শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো ও মানবিক সহায়তার কাজে ভূমিকা রেখে যাচ্ছে। নতুন কমিটি এই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের সব সদস্য, প্রবাসী ইটাউরীবাসী ও স্থানীয় মানুষের সহযোগিতা কামনা করেন। তারা জানান, সবার মতামত ও অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সমাজের অসহায় ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের অন্যতম লক্ষ্য বলে তারা উল্লেখ করেন।
সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সংগঠনের সব কল্যাণমূলক কার্যক্রম কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয় এবং মাটি ও মানুষের সেবায় সবাইকে আরও আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।