ঢাকা ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মে ১০, ২০২৬
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশে সিলেট জেলার থানাসমূহ ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে বিশ্বনাথে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বিশ্বনাথ বাইপাস ও রামপাশা রোড এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক সার্জেন্ট স্বপন ও টিএসআই মুজিবুর রহমান।
অভিযান চলাকালে বিভিন্ন কাগজপত্র ও ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৫টি মোটরসাইকেল আটক করা হয়। এর মধ্যে দুটি মোটরসাইকেলের বিরুদ্ধে জিডিতে উল্লেখ করা হয়েছে এবং পাঁচটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এসময় ট্রাফিক আইনে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ট্রাফিক সার্জেন্ট স্বপন জানান, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সপ্তাহব্যাপী এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।