ঢাকা ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জে ইঁদুরের বিষপানে হামিদুর রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের চরগাঁও গ্রামের ইসলাবাদ ভূমিহীন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হামিদুর রহমান ওই গ্রামের হাফিজ মিয়ার ছেলে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হামিদুর স্থানীয় বাজারে যান। পরে বাড়িতে ফিরে এসে তিনি ইঁদুরের বিষপান করেছেন বলে পরিবারের সদস্যদের জানান। এ সময় পরিবারের লোকজন দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম মনঞ্জুরুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইননুগত ব্যবস্থা নেওয়া হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।