ঢাকা |
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬
সেলিম চৌধুরী, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বড়লেখা থানার পুলিশ গাজীচাকা মসজিদের সামনে একটি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে থামানোর চেষ্টা করলে দুইজন দৌড়ে পালিয়ে যায়। পরে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটক ব্যক্তির তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বড়লেখা থানার পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অপর দুইজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।