ঢাকা |
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি :
বড়লেখা সদর ইউনিয়ন কার্যালয়ের ওপর পার্শবর্তী ব্যক্তি মালিকানাধীন বিল্ডিংয়ের দেয়ার ধসে পরে চেয়ারম্যানের কার্যালয় তচনচ হয়ে গেছে। বৃহস্পতিবার রাতের প্রবল বর্ষণ আর ঘূর্ণিঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটলেও ইউপি কার্যালয়ে লোকজন না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ভারী বর্ষণ আর ঘূর্ণিঝড় শুরু হয়। প্রায় আধ ঘন্টা পর বিকট শব্দে বড়লেখা সদর ইউনিয়ন অফিসের ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষের ওপর পার্শবর্তী জনৈক রুনু মিয়ার বহুতল ভবনের একটি দেয়াল ভেঙ্গে পড়ে। এতে ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষ তচনছ হয়ে মারাত্মক ক্ষতি হয়।
ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ জানান, অফিসে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইউপি কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।