ঢাকা |
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক মুড়ারগাঁওস্থ নাঈমা লতিফিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার সুপার হাফিজ মাওলানা শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের সহ-সভাপতি ও পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাছুম আহমদ দুধরচকী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।