ঢাকা |
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬
সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর নিবাসী, প্রবীন সালিশ ব্যক্তিত্ব, শ্রীধরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ও জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খানের চাচা, ফয়জুল খান গত ১২ সেপ্টেম্বর শনিবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
১৩ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায় মরহুম ফয়জুল খানের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট তাহমিনুল ইসলাম খান।
ফয়জুল খানের মৃত্যুতে জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।