ঢাকা |
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬
মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ভাসানী ওসমানী স্মৃতি সংসদ বাংলাদেশের নেতৃবৃন্দ।
১৩ সেপ্টেম্বর দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করেন ভাসানী ওসমানী স্মৃতি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জুলাইযোদ্ধা মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার সুলতান চৌধুরী, নির্বাহী সম্পাদক জাহিদ নূর, কেন্দ্রীয় সদস্য মিছবা হোসেন, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জুলাইযোদ্ধ শেখ এমদাদুল হক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, জেনারেল এম.এ.জি. ওসমানী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কের দায়িত্ব পালন করে মুক্তিবাহিনীর নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্ব ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ১৯৭২ সালে তাঁকে ‘বঙ্গবীর’ উপাধিতে ভূষিত করা হয়।
নেতৃবৃন্দের দাবি, মহান মুক্তিযুদ্ধের এই সর্বাধিনায়কের জন্ম ও মৃত্যুবার্ষিকী এখনো রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়নি। তাই তাঁর জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালনের পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে ‘বঙ্গবীর’ উপাধির যথাযথ মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।