কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দল

প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ চালক নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দল

কমলগঞ্জ _ প্রতিনিধি _
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ এক চালক পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।

রোববার সকালে উপজেলার ভানুগাছ এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টমটমটি ধলাই নদীতে পড়ে গেলে চালকও পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে নদী থেকে টমটমটি উদ্ধার করা হলেও চালককে খুঁজে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ চালককে উদ্ধারে ডুবুরি দল আসছে। ডুবুরি দল পৌঁছানোর পর নদীতে উদ্ধার অভিযান চালানো হবে।

তবে নিখোঁজ চালকের পরিচয় ও কীভাবে টমটমটি নদীতে পড়ে যায়, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান কাজ চলমান আছে।
কমলগঞ্জে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কমর উদ্দিন বলেন ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে জান। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংবাদটি 6 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ