ঢাকা |
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬
মিছবাহ উদ্দিন, বিয়ানীবাজার:
হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে প্রশংসা কুড়াচ্ছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যরা। হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া, গুলিসহ একজনকে আটক, অসহায় রোগীকে সহযোগিতা এবং স্বেচ্ছায় রক্তদানের মতো কর্মকাণ্ডে তাদের প্রতি রোগী ও স্বজনদের আস্থা বাড়ছে।
সম্প্রতি আনসার সদস্য সৈনিক আসলাম সরকার (আইডি নং-৯৫৬১৭) ও নুরুল ইসলামের তৎপরতায় হাসপাতাল থেকে হারিয়ে যাওয়া একটি Redmi A7 Pro মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিক মোছাঃ ফরিদা ইয়াসমিনের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে গত ৬ সেপ্টেম্বর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে দায়িত্ব পালনকালে আনসার সদস্য রবিন দাশ (প্রহর আইডি নং-৮৫৭৬৪), সৈনিক আসলাম সরকারের সহযোগিতায় ৭.৬২ ক্যালিবারের পাঁচ রাউন্ড গুলিসহ মোঃ পারভেজ আহমদ নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিরাপত্তার পাশাপাশি অসহায় রোগীদের সহযোগিতা ও স্বজনদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়ে যাচ্ছেন আনসার সদস্যরা। মানবিকতার অংশ হিসেবে সৈনিক আসলাম সরকার ২০২৫ সালের ২৮ এপ্রিল ও ২০২৬ সালের ২ মার্চ দুই দফায় স্বেচ্ছায় রক্তদান করেন।
সৈনিক আসলাম সরকার বলেন, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোগী ও স্বজনদের সহযোগিতা করাও তাদের দায়িত্ব। সম্মিলিতভাবে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করাই তাদের লক্ষ্য।
সংশ্লিষ্টরা জানান, দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে সদস্য ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করছেন। হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং দালালচক্রসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের এমন দায়িত্বশীল ও মানবিক কর্মকাণ্ডে রোগী ও স্বজনদের মধ্যে নিরাপত্তাবোধ বাড়ছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও নিরাপত্তার পাশাপাশি মানবিক সেবার এই ধারা অব্যাহত থাকবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।