বিশ্বনবী হযরত মুহাম্মদ সঃ অনুপম আদর্শই সমাজে শান্তি প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম —– জমিয়ত মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

বিশ্বনবী হযরত মুহাম্মদ সঃ অনুপম আদর্শই সমাজে শান্তি প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম —– জমিয়ত মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী

বিশ্বনবী হযরত মোঃ মোস্তফা সাল্লাল্লাহু আলাই সাল্লাম অনুপম আদর্শ এবং তার শৈশব থেকে কৈশোর, যুবক থেকে রাষ্ট্রনায়ক সর্বক্ষেত্র অনুপম আদর্শ সমাজে শান্তি প্রতিষ্ঠার উত্তম নজমি তোলামা ইসলাম বাংলাদেশের মুনা, আমাদের নবীর ৬৩ জিন্দেগী সর্বক্ষেত্রে আদর্শ গ্রহণনের দৃষ্টান্ত সমাজে রয়েছে বাংলাদেশের বা বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে নবিজী সঃ আদর্শ একমাত্র পথ। নবীর ব্যবসায়িক জীবন নবীর সামাজিক জীবন দাম্পত্য জীবন নবীর পারিবারিক জীবন নবির সামাজিক জীবন নবিজর জিহাদ পরিচালনা অন্যান্য ধর্মালম্বীদের সাথে নবীজির উত্তম ব্যবহার সবকিছুই সমাজকে সুন্দর সুশৃংখল শান্তিময় জীবন গঠনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর উত্তম আদর্শ শান্তির একমাত্র মাধ্যম, বিশ্বনবী হযরত মুহাম্মদ সঃ অনুপম আদর্শই সমাজে শান্তি প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম।
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আরও বলেন, যে ব্যক্তি বা রাষ্ট্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় পথকে আধুনিক বিশ্বের অগ্রগতির প্রতিবন্ধক মনে করে এবং নিজস্ব রচিত বিধানকে একমাত্র কল্যাণকর মনে করে, সে দুনিয়ার সবচেয়ে বড় আহাম্মক।
গত ৯ সেপ্টেম্বর বুধবার রাত ৯টায় সিলেট মহানগরের আওতাধীন শাহপরান থানা জমিয়তের উদ্যোগে ধনুকান্দি মাদ্রাসা মসজিদে আয়োজিত সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জমিয়ত মহাসচিব বলেন, আল্লাহ তায়ালা পৃথিবীকে ফলে-ফুলে সাজিয়েছেন একজন বন্ধুর জন্যই; তিনি হলেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি নবীকে অস্বীকার করে, সে পথভ্রষ্ট। এমন ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার কোনো যৌক্তিকতা রাখে না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষ্পাপ মনে করে না এবং তাঁর সংস্পর্শে সোনায় পরিণত হওয়া সাহাবায়ে কেরামের নির্লজ্জভাবে সমালোচনা করে, তারাও পথভ্রষ্ট।
শাহপরান থানা জমিয়তের আহ্বায়ক মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মাওলানা হাসান আহমদের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্দরবাজার জামে মসজিদের খতিব ও ধনুকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাক আহমদ খান, সিলেট উত্তর জেলা জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা আহমদ সগির, সহ-সম্পাদক মাওলানা সালিম কাসেমী, মাওলানা বিলাল আহমদ, ক্বারী এম. এ. ছবুর চৌধুরী, মাওলানা ইমামুদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম চৌধুরী, মাওলানা খলিলুল্লাহ, উত্তর জেলা ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল প্রমুখ।

এই সংবাদটি 3 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ