মৌলভীবাজার-১ বড়লেখা- জুড়ি আসনে গণ ফ্রন্ট মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী শরিফুল ইসলামের গণসংযোগ

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

মৌলভীবাজার-১ বড়লেখা- জুড়ি  আসনে গণ ফ্রন্ট মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী শরিফুল ইসলামের গণসংযোগ


স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজার-১ বড়লেখা- জুড়ি আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ৩০ জানুয়ারি বড়লেখা উপজেলায় গণসংযোগ করেছেন গণ ফ্রন্ট মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী শরিফুল ইসলাম।

গণসংযোগকালে তিনি বড়লেখার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, লিফলেট বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় শরিফুল ইসলাম বলেন, নির্বাচিত হলে বড়লেখা ও জুড়ী এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তার অগ্রাধিকার থাকবে।
এছাড়া তিনি বুবারথল রাস্তা, হাকালুকি হাওর পর্যটন কেন্দ্রের উন্নয়ন, জুড়ি ইউরিনিয়াম উত্তোলন, বেকার সমস্যা সমাধান, বড়লেখার গ্যাস সমস্যা সমাধান সহ নানা সমস্যার কথা তুলে ধরেন এবং তিনি নির্বাচিত হলে এ সকল সমস্যা সমাধানে আপ্রা্ণ চেষ্ঠা করবেন বলে আশ্বস্থ করেন।

নির্বাচনী মাঠ সরব হয়ে উঠছে মৌলভীবাজার-১ আসন। গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা।

এই সংবাদটি 173 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ