ঢাকা |
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬
স্টাফ রিপোর্টার: সিলেটের বিয়ানীবাজারে সাংবাদিক শহীদ আবু তুরাবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর নামাঙ্কিত চত্বরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই রোববার বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক শহীদ আবু তুরাবের চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এম ফয়জুল হক শিমুল, সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম মুকিত, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, নির্বাহী সদস্য মিসবাহ উদ্দিন মুনজের হোসেন বাবু, আমিনুল হক দিলু, এম এ ওমর, রিপন আহমদ, অরুণ বৈদ্যসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সাংবাদিক শহীদ আবু তুরাবের সাংবাদিকতা, আদর্শ ও পেশাগত অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এম ফয়জুল হক শিমুল। সংবাদ বিজ্ঞপ্তি
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।