ঢাকা |
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬
কামাল খান:
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন হয়েছেন। তাঁর এই পদায়নকে কেন্দ্র করে পুলিশ বাহিনী ও স্থানীয় মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালনকালে ছবেদ আলী বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন। দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত ছিলেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর। তিনি বলেন, “ছবেদ আলী একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং কর্মদক্ষতা নতুন কর্মস্থলেও আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “গোলাপগঞ্জ মডেল থানায় নতুন দায়িত্ব পালনে ছবেদ আলীর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”
ছবেদ আলীর এ পদায়নকে তাঁর পেশাগত দক্ষতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন সহকর্মী ও স্থানীয় সচেতন মহল।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।