হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৬

হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে হবিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে হবিগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এতে জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পুলিশ সুপার তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
পরে জেলা বিএনপি, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জেলা শ্রমিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই পরিবারের সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য দেন।

বক্তারা ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ, সাহসিকতা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি জাতীয় ইতিহাসে জুলাই আন্দোলনের গুরুত্ব এবং নতুন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসন জানায়, জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি 66 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ