লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৬

লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি :
লন্ডনের আল-হামরা রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আদমপুর ইউনাইটেড কলেজ (AUC) বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজটির অন্যতম উদ্যোক্তা সংগঠন আদমপুর হেল্পিং হ্যান্ড (AHH), যুক্তরাজ্য-এর উদ্যোগে গত বুধবার (১৫ জুলাই) এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আদমপুর হেল্পিং হ্যান্ড-এর আহ্বায়ক মোঃ সেলিম মিয়া এবং যৌথ সমন্বয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মোঃ সাইফুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ থেকে আগত আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও অন্যতম ভূমি দাতা বিশিষ্ট শিক্ষানুরাগী এম. এ. আহাদ-কে প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সভায় কলেজের অবকাঠামোগত উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা, বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি, প্রয়োজনীয় অর্থায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।
সভায় অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সভাপতি অধ্যাপক শেখ শামীম শাহেদ, সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ আতিকুর রহমান, আব্দুর নুর নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় (পতঊষার)-এর প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলাম এবং তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় (কমলগঞ্জ)-এর প্রতিষ্ঠাতা হাসান চৌধুরী শিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন আদমপুর হেল্পিং হ্যান্ড-এর যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুল হোসেন জুবেল, সদস্য সৌরভ আহমেদ, কমলগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সহ-দপ্তর সম্পাদক ও শিক্ষানুরাগী সাইফুল আলম চৌধুরী আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক ও লেখক অ্যাডভোকেট মোঃ খালেদ সাইফুল্লাহ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সেলিম চৌধুরী ও তুহিন মুল্লাসহ এলাকার আরও অনেক গুণীজন।
সভায় বক্তারা বলেন, “আদমপুর ইউনাইটেড কলেজ (AUC) শুধু একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি আমাদের অবহেলিত জনপদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বপ্ন ও আলোকবর্তিকা।” এই মহৎ শিক্ষাব্রত বাস্তবায়নে প্রবাসীদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এবং কলেজের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি 69 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ