রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬

রাজনগর নতুন বাজার  উচ্চ বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানের ধারাবাহিকতা বজায় রাখা ও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য সুধীজন ও অভিভাবকবৃন্দদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত।

মঙ্গলবার (২১ জুলাই ) রাজনগর উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামীম আজাদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় শিক্ষার্থী আব্দুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। এসময় তিনি বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝেমধ্যে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।

এসময় প্রধান বক্তা হিসাবে
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু ,
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সহ সভাপতি আনোয়ার হোসেন সুমন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম,এনসিপির উপজেলা আহবায়ক ওবায়েদ আহমেদ, , ওয়ার্ড সদস্য ইব্রাহিম আলী, সায়রা খাতুন, শিক্ষক নেতা জিয়াউর রহমান মিজান, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদয়ালয়ে প্রধান শিক্ষক আমির হোসেন, প্রবীন মুরব্বি মধু সরকার, শামসুল ইসলাম, আনিসুর রহমান, মখলিছুর রহমান, ডা:নুরুজ্জামান প্রমুখ।

এই সংবাদটি 70 বার পঠিত হয়েছে