ঢাকা |
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ সুলতান মাহমুদপুর এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে সোহেল মিয়া (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সোহেল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের উত্তরপাড়া শান্তিনগর এলাকার আতাব আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সোহেল মিয়া গরুর জন্য ঘাস কাটতে সুলতান মাহমুদপুর এলাকায় যান। এ সময় ঘাস কাটার একপর্যায়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যান।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তিনি বমি করেন। সঙ্গে থাকা তার ১২ বছর বয়সী ছেলে বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অ্যাম্বুলেন্সে করে সিলেটে নেওয়ার পথে শেরপুর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। সোহেল মিয়ার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে মাঠ, ঘাসের জমি ও ঝোপঝাড়ে বিষধর সাপের উপদ্রব বেড়ে যায়। তাই এসব স্থানে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করা এবং সাপের কামড়ের ঘটনা ঘটলে বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়া জরুরি বলে তারা মত দেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।