ঢাকা |
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬
বিশেষ প্রতিনিধি :
বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে লিটার প্রতি অতিরিক্ত ১০ টাকা আদায়ের অভিযোগে আটক দুই জ্বালানী তেল বিক্রেতা মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পেলেন। রোববার রাতে সরকার এক প্রজ্ঞাপনে লিটার প্রতি ডিজেল কেরোসিনে ৩ টাকা ও অকটেন পেট্রোল ১০ টাকা মূল্য হ্রাস করলেও তারা পূর্বের মূল্যে বিক্রি করছিলেন।
জানা গেছে, সরকারী নির্দেশ অমান্য করে বড়লেখার বিভিন্ন জ্বালানী তেল বিক্রেতা সোমবার পূর্বের দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করতে থাকেন। ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে পৌরশহরের জ্বালানী বিক্রেতা হাজী নিমার আলী এন্ড সন্সের ম্যানেজার সোহেল আহমদ ও কৃপাসিন্ধু এন্ড কোং পেট্রোল পাম্পের মালিক কৃপাসিন্ধুকে আটক করে থানায় নিয়ে যান। পরে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানী তেল বিক্রির মুচলেকা দেয়ায় পুলিশ তাদের ছেড়ে দেয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে আটক দুই জ্বালানী তেল বিক্রেতাকে মুচলেকায় ছেড়ে দেয়ার সত্যতা স্বীকার করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।