বড়লেখা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

বড়লেখা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

সেলিম আহমদ চৌধুরী| বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিভিন্ন ভিজি কার্ড বিতরণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কে বা কারা এসব কার্ড সংগ্রহ করেছে—সে বিষয়ে কিছুই জানেন না ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্ড বিতরণের নির্ধারিত তালিকা থাকা সত্ত্বেও প্রকৃত উপকারভোগীদের কাছে কার্ড পৌঁছায়নি। অনেকেই অভিযোগ করেছেন, তাদের নাম তালিকায় থাকলেও তারা কার্ড পাননি। অন্যদিকে, কারা এসব কার্ড নিয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারির সাথে যোগাযোগ করা হলে তারা জানান, কার্ড কারা নিয়েছে বা কীভাবে বিতরণ হয়েছে—সে বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন তারা।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা এবং প্রকৃত উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণের দাবি জানিয়েছেন।

এই সংবাদটি 235 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ