ঢাকা |
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেইজে যাচাইয়ের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
পিবিআই সূত্রে জানা যায়, (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের হরষপুর স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন।
খবর পেয়ে পিবিআই, হবিগঞ্জ জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে এবং মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এনআইডি ডাটাবেইজে যাচাই-বাছাই করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
শনাক্ত হওয়া ব্যক্তির নাম মো. রাছেল মোল্লা (৩৯)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত হয়েছে পিবিআই।
বর্তমানে মরদেহটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।