ঢাকা |
প্রকাশিত: ৪:১১ পূর্বাহ্ণ, মে ২০, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের নির্দেশে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ এক পত্রের মাধ্যমে তাদের প্রাথমিক সদস্যপদ সহ দলের সকল পদ থেকে বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা হচ্ছেন, বহিষ্কৃতরা হলেন মির্জাপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (চমশা প্রতীক) শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহি কমিটির সদস্য মোঃ ফিরোজ মিয়া এবং ভুনবীর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ চেরাগ আলী (আনারস প্রতীক)।
এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সমর্থন কিংবা মাঠে কাজ না করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান কিংবা নির্বাচনের মাঠে কাজ করলে গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেয়া হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।