ঢাকা |
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৯
সিলেটের শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের কর্মী আহত বিশ্বজিৎ আচার্য্য পলাশের (২২) মৃত্যু হয়েছে। তার অকালমৃত্যুতে শ্রীমঙ্গলে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকার এ্যাপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন থাকাবস্থায় বুধবার সকাল ৯টায় তার মৃত্যু হয়।
বিশ্বজিৎ আচার্য্য পলাশ শ্রীমঙ্গলের বারিধারা আবাসিক এলাকার বেনু আচার্য্যর ছেলে। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজের স্নাতক (পাস) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার শহরতলীর হবিগঞ্জ সড়কের শাহজীবাজার নামক স্থানে মোটরসাইকেল চালনারত অবস্থায় চাকা ফেটে গেলে দুর্ঘটনায় গুরুতর আহত হন বিশ্বজিৎ আচার্য্য পলাশ। তাকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হওয়ায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। তার মাথায় একটি জটিল অপারেশন করা হয়। পরে তার জ্ঞান ফিরে না এলে বুধবার সকাল ৯টায় কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পলাশের অকালমৃত্যুতে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদক, শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদক গভীর শোক জানিয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।