শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে মাদকসহ নারী আটক-১

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৭

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে মাদকসহ নারী আটক-১

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গলের মাদক বিরোধী অভিযানে প্রচুর পরিমানের বিদেশী মদ সহ শ্রীমঙ্গল থানার সিন্দুরখান বাজার বস্তি এলাকাস্থ মো; ফটিক মিয়ার স্ত্রী মোছা;খেলা বেগম (৩৫) কে আটক করা হয়।

আজ (রবিবার) ৬ আগষ্ট বিকাল ৩ টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এডি জে.এম ইমরানসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সিন্দুরখান বাজার বস্তি এলাকাস্থ জনৈক মোঃ ফটিক মিয়ার বসত বাড়ির রান্না ঘরের কাঠখড়ির নিচে গর্ত থেকে ১৬ টি কাঁচের বোতল ভটকা, ১৫টি কাঁচের বোতল তরল বিদেশী হুইস্কি, ০২টি কাঁচের বোতল ভর্তি অফিসার চয়েস,১৮টি বোতল ফেনসিডিল ও ০২টি বিয়ার ক্যান সহ ০১ জন আসামী’কে আটক করে র‌্যাব।

এই সংবাদটি 1000 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ