চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলা শীতের তীব্র দাপটে

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলা শীতের তীব্র দাপটে

রাজু রবি দাস, কমলগঞ্জ প্রতিনিধি।

জনজীবনে নেমে এসেছে ছন্দপতন। গত কয়েকদিন ধরে এই জেলার পাহাড়ি অঞ্চল, চা বাগান এবং এলাকাগুলোতে ভোর থেকে রাত পর্যন্ত বইছে হিমেল হাওয়া।

দিনভর আকাশ ঢাকা থাকে ঘন কুয়াশায়। মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও তার তেজ যেন বেঁধে রাখা কুয়াশার চাদরের ভেতরেই হারিয়ে যায়। ফলে উত্তাপ ছড়াতে পারছে না সূর্যের আলো।

 

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন চা বাগানের শ্রমজীবী মানুষ, যারা অল্প পোশাকে খোলা পরিবেশে কাজ করেন। নিম্ন আয়ের মানুষজন, বিশেষ করে দিনমজুর ও বয়স্করা শীত নিবারণে আগুন জ্বালিয়ে কোনোভাবে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন।

চা বাগানের শ্রমিক বলছেন , ভোর থেকে ঠান্ডায় হাত-পা জমে যায়, তবু কাজ করতে হয়। গরম কাপড় নাই, সন্তানরা ঠান্ডায় কষ্ট পায়।

কাজল রবিদাস বাগানের ভিতরের দোকানি জানান, সকালে দোকান খুলতে ভয় লাগে। কাস্টমারও কম আসে, ঠান্ডায় বসে থাকা যায় না।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে কমলগঞ্জ এলাকায় চা শ্রমিক।
মৃদু শৈতপ্রবাহ ও কুয়াশার কারণে দিনের বেলা রোদ না থাকায় শীতের তীব্রতা বাড়ছে। শ্রমিকের কথা এই শীতের মৌসুমে চা বাগানে কাজ করা অনেক কষ্ট দায়ক হচ্ছে চা শ্রমিকবৃন্দ।

এই সংবাদটি 247 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ