শ্রীমঙ্গলে অপহরনের ২০ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক আটক

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

শ্রীমঙ্গলে অপহরনের ২০ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক আটক

শ্রীমঙ্গলে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রতনিধির তথ্য মতে, পুলিশ সূত্রে প্রকাশ, গত ১২ অক্টোবর বিকেলে উপজেলার খেজুরিছড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সোনালী তাঁতী (ছদ্মনাম) বিদ্যালয় শেষে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন। তিনি শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকায় পৌঁছালে, আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামের সামছু মিয়ার ছেলে শাকির মিয়া (২০) প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পরপরই মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে শ্রীমঙ্গল থানা পুলিশ ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করে। ২ নভেম্বর শনিবার রাতে থানার এসআই শ্যামল কুমার নন্দীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার বনগাঁও এলাকা থেকে আসামি শাকির মিয়াকে আটক করে এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেছেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

এই সংবাদটি 192 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ