উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী হরিনাম লীলা কীর্ত্তন মহোৎসব

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী হরিনাম লীলা কীর্ত্তন মহোৎসব

বড়লেখা প্রতিনিধি:

শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণবাগ ইউনিয়নের গাংকুল গ্রামে হাজারো ভক্তের উপস্থিতিতে এই মহোৎসব পালিত হয়।

স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মহোৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কীর্ত্তনীয়া দল অংশগ্রহণ করে। নামসংকীর্তন, ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে দিনব্যাপী ধর্মীয় এই আয়োজন পরিচালিত হয়।
মহোৎসবকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা করেন।

উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, দক্ষিণবাগ পূজা কমিটির সভাপতি বিজয় দাস, কীর্ত্তন কমিটির সভাপতি নিত্য দাস, সহ-সভাপতি সুমন কপালি, সিপন দাস, দীপংকর দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেই প্রতিবছরের ন্যায় এ বছরও শ্রী শ্রী হরিনাম লীলা কীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি 204 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ