যুক্তরাষ্ট্রে গিয়ে জীবনসঙ্গীর হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন, প্রতারণার আশঙ্কায় ভুক্তভোগীর আইনগত পদক্ষেপ

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে গিয়ে জীবনসঙ্গীর হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন, প্রতারণার আশঙ্কায় ভুক্তভোগীর আইনগত পদক্ষেপ

মোঃ সাব্বির হোসেন,
গলাচিপা প্রতিনিধি।

পটুয়াখালী জেলার গলাচিপার বাসিন্দা ফারহানা মিশু টুম্পার সঙ্গে ভোলার জেলার যুবক বর্তমান মার্কিন প্রবাসী মোঃ ইব্রাহিম এর সাথে পারিবারিক ভাবে বিবাহ হয় তাদের, এর পরবর্তীতে তিনি তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান আর সেখানে তার সাথে ২১ দিন এক সাথে বসবাস করছিলেন বলে জানান ভুক্তভোগী মার্কিন প্রবাসী মোঃ ইব্রাহিম।

ভুক্তভোগীর দাবি, ফারহানা মিশু টুম্পা ১৪ ডিসেম্বর ২০২৫ যুক্তরাষ্ট্রে আসেন। পরবর্তী সময়ে গ্রিন কার্ড হাতে পাওয়ার পর ৭ জানুয়ারি ২০২৬ বাসা থেকে হটাৎ না জানিয়ে চলে যায় এর পর থেকে তার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অভিযুক্ত নারী ফারহানা মিশু টুম্পা বর্তমানে সে USA এর নিউইয়র্ক এ অবস্থান করছেন, তার বোনের নাম নাইমা হোসেন মাও,ছাত্রী (বরিশাল বিশ্ববিদ্যালয়) বাবার নাম ফারুক হোসেন মৃধা (কর্মস্থল: ঝালকাঠি) (ঠিকানা: দশমিনা) এবং মায়ের নাম মোসাঃ নাসিমা বেগম (শিক্ষিকা) ( ঠিকানা: গলাচিপা কলেজ রোড,ফরাজী বাড়ি)

এ ঘটনায় বিবাহের উদ্দেশ্য ও বাস্তবতা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করে বিষয়টি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS) এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়েছেন, বলে দাবি করেছেন ভুক্তভোগী মার্কিন প্রবাসী মোঃ ইব্রাহিম, পাশাপাশি আইনগত পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানান।

ভুক্তভোগী এর দাবি, এ ঘটনায় তাঁর ২-৩ কোটি টাকার মতো লোকসান এ পড়েন এবং বর্তমানে তিনি মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ঘটনায় তিনি অন্যদের সচেতন করে বিবাহের ক্ষেত্রে ব্যক্তির পরিচয় ও উদ্দেশ্য যাচাই, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সব নথিপত্র সংরক্ষণের আহ্বান জানিয়েছেন।
তিনি আরো জানান এ বিষয়টি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

এই সংবাদটি 6 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ