বিশ্বনাথে কড়া নিরাপত্তায় উল্টো রথযাত্রা সম্পন্ন, ভক্তদের ঢল

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

বিশ্বনাথে কড়া নিরাপত্তায় উল্টো রথযাত্রা সম্পন্ন, ভক্তদের ঢল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি, এস সাব্বির আহমদ:
সিলেটের বিশ্বনাথে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র উল্টো রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। আজ ২৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার উপজেলার বিভিন্ন মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলার প্রধান প্রধান মন্দিরের রথযাত্রার সময়সূচি ও বিবরণ নিচে তুলে ধরা হলো,জানাইয়া মডেল মন্দির,দুপুর ৩:১৫ মিনিটে রথযাত্রা শুরু হয়ে বিকেল,৩:৪৫ মিনিটে শেষ হয়,দিঘলী মন্দির: বিকেল,৩:৪০ মিনিটে শুরু হয়ে ৪:০০ টায় সম্পন্ন হয়,ধীতপুর মন্দির: বিকেল ৪:০০ টায় রথযাত্রা শুরু ও,সম্পন্ন হয়।,কড়া নিরাপত্তা ব্যবস্থা
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানের সরাসরি নির্দেশনায় প্রতিটি মন্দিরে ও রথযাত্রার রোড গুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর উপস্থিতির কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিশৃঙ্খলা বজায় থাকায় সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছেন।
ভক্তদের ঢল
বিকেল গড়াতেই মন্দিরগুলোর সামনের সড়কগুলোতে রথ দর্শন ও টানার জন্য মানুষের ঢল নামে। রথগুলো সামনের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়। ধারণা করা হচ্ছে, এবারের উল্টো রথযাত্রায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১ হাজারেরও বেশি ভক্ত ও পুণ্যার্থী অংশ নেন।

এই সংবাদটি 58 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ