আমি আপনাদেরই সন্তান, আপনাদের কর্মী — শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

আমি আপনাদেরই সন্তান, আপনাদের কর্মী — শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

0000ফয়জুল হক শিমুল: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন আমি আপনাদেরই সন্তান, আপনাদের কর্মী, আপনারা আমোকে ভোট দিয়ে নির্বাচিত করে আমাকে মন্ত্রী বানিয়েছেন। এই িবিয়ানীবাজারেই আমি লেখাপড়া করেছি। কিন্তু আজ আমি আপনাদের মাঝে কোন রাজনৈতিক দলের নেতা হিসাবে উপস্থিত হই নাই। আজ আমি এসেছি একজন কর্মী হিসাবে উপস্থিত হয়েছি । তাই আমি একজন কর্মী হিসাবে এমনভাবে কাজ করে যাবো যাতে বিশ্ববাসীর কাছে সিলেট বাসীর মুখ আরো উজ্জ্বল হয় এবং সম্মান বৃদ্ধি পায়।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমার রাজনীতি জীবন শুরু হয় সিলেটের এমসি কলেজে অধ্যয়নরত অবস্থায়।

তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, আমার সৌভাগ্য হয় ১৯৬৪ সালে প্রথম সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর সাথে তখন থেকে তাঁর জীবনের শেষ দিন অবধি আমি তাঁর স্নেহ ও ভালোবাসা পেয়েছিলাম।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভপতি আবুল হাছিব মনিয়ার সভাপতিত্বে ১০ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২ টায় উত্তর বিয়ানীবাজারে বিশাল গণ সমাবেশে মন্ত্রী উপরোক্ত কথা বলেন।

আপনাদের কাছে ঋণী দাবি করে তিনি বলেন, এই বিয়ানীবাজারের মানুষ আমাকে জন্ম দিয়েছেন, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছেন, লেখাপড়া শিখিয়েছেন, রাজনীতি শিখিয়েছেন।তিনি আরো বলেন শিক্ষেক্ষেত্রে বাংলাদেশ আজ এগিয়ে গেছে , জাতিসংঘ , ইউনেস্কো শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের প্রশংসা করছে।
আওয়ামী লীগের ২০তম কাউন্সিলিং প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলন শুধু কথার কথা হিসাবে নয় বাস্তবেই এটি একটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের প্রায় ২৭ টি দেশ থেকে অর্ধশত রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেন। তারা বলেন বঙ্গবন্ধুর আদর্শে তাঁর সুযোগ্য কন্যা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

logo-awamilige-fainal

নুরুল ইসলাম নাহিদ ( ৫ জুলাই ১৯৪৫) বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং বর্তমান বাংলাদেশের সরকারের শিক্ষামন্ত্রী। তিনি ২০০৯ সাল থেকে এ পদে দায়িত্ব পালন করছেন।

তিনি কসবা প্রাথমিক বিদ্যালয়, বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ হাইস্কুল, সিলেট এমসি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।

রাজনৈতিক জীবন

তাঁর রাজনৈতিক জীবনের সূচনা ঘটে ষাটের দশকের শুরুতে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে। “বাংলাদেশ যুব ইউনিয়নের” এ প্রতিষ্ঠাতা সভাপতি সুদীর্ঘকাল “ছাত্র ইউনিয়নের” ও সভাপতির দায়ীত্ব পালন করেন। তাছাড়াও, এই বৃহৎ ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে ৭ম ও ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা (সিলেট-৬) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৬ জানুয়ারি, ২০০৯ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন।

লেখালেখি

তাঁর লেখা ‘বাঙালি রুখে দাঁড়াও’ (২০০৬), ‘বঙ্গবন্ধুর আদর্শ, লক্ষ্য ও সংগ্রাম’ (২০০৭), ‘রাজনীতির সুস্থধারা পুনরুদ্ধারের সংগ্রাম’ (২০০৯), ‘শিক্ষানীতি ও অন্যান্য প্রসঙ্গ’ (২০০৯), বাংলাদেশের অভ্যদয় ও গণতন্ত্রের পথ পরিক্রমা (২০১০) সালে প্রকাশিত হয়। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য বহু বিষয়ে বিশ্লেষণমূলক কয়েক শ’ নিবন্ধ বিভিন্ন  সময়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি জাতীয় দৈনিক  পত্রিকা এবং সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত কলাম লেখেন।

পুরস্কার

শিক্ষায় অসাধারণ ভূমিকা ও অবদানের জন্য ‘ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’ বিশ্ব সম্মেলনে ২০১২ সালে  বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ‘পরিবর্তনের অগ্রদূত’ আখ্যায়িত করে ‘World Education Congress Global Award for outstanding contribution to Education’ পদকে ভূষিত করা হয়।

এই সংবাদটি 420 বার পঠিত হয়েছে