অবাধে চলছে পলিথিন বিক্রি পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মূখে

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৭

অবাধে চলছে পলিথিন বিক্রি পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মূখে

রাজশাহী বিভাগীয় চীফ :
পাবনা জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে ব্যবহার নিষিদ্ধ পলিথিন ব্যাগ। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির সম্মূখিন হয়ে পড়েছে। পলিথিন ব্যবহারকারী মানুষের ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। মারাত্মক ক্ষতিকর এই পলিথিন ব্যবহার বন্ধে প্রশাসনের নজরদারীর অভাব রয়েছে।
জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, চাল,গম,ভুট্টা,মরিচ,হলুদ,চিনি,দুধ,ময়দা,মাছ, সবজিসহ বিভিন্ন পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহার হচ্ছে ক্ষতিকর এই পলিথিন।
খোঁজ নিয়ে জানা যায়, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অবৈধ পন্থায় পলিথিন আমদানী করে গোপনে খুচরা বিক্রি করছে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে। এ কারণে জেলার গ্রাম পর্যায়ে বাজারগুলোতেও ব্যবহার হচ্ছে এ পলিথিন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে চলছে পলিথিন কেনাবেচা ও ব্যবহার।
হাট বাজারের বিভিন্ন মুদি ব্যবসায়ীরা জানায়, চাল,ডাল,আটা,লবণ,চিনি,তৈল খুচরা কিনতে ক্রেতারা কোন ব্যাগ সাথে আনেনা। সবজি দোকানীরা জানায়, মরিচ,পিয়াজ, রশুন ,আলু,বেগুন,পটল ও শাকসবজি কিনতে আসা অধিকাংশ ক্রেতা কোন থলে না আনায় আমরা পলিথিনে দিয়ে থাকি। মাছ বিক্রেতাদেরও একই কথা। হাট বাজারের খুচরা ব্যবসায়ীরা আরও জানায়, পলিথিন বিক্রেতা পাইকারদের বিক্রি বন্ধ করলে আমাদের এটা ব্যবহার বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে এলাকার সুধী মহলের ধারণা,হাট বাজারে পরিবেশ অধিদপ্তরের কোন নজরদারী না থাকায় পলিথিনে বাজার সয়লাব হয়েছে।
এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ আকসাদ আল মাসুর আনন বলেন, পলিথিনের ব্যবহারে পরিবেশের ভারসাম্য নষ্ট ও মানবদেহে ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সংবাদটি 961 বার পঠিত হয়েছে