ঢাকা |
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭
৪৩ বছরেও পাকা দালান পায়নি বাঁশখালীর উত্তর নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী চরম ক্ষুব্ধ। প্রতিষ্ঠার পর থেকে বাঁশের বেড়া, ছনের ছাউনি, টিনশেড ঘরেই চলছে শিক্ষাকার্যক্রম। প্রতিবছর ঝড়-তুফানে স্কুলঘরের কিছু না কিছু ক্ষতি হয়। গ্রামের শিক্ষানুরাগী, অভিভাবক ও শিক্ষকদের আর্থিক সহযোগিতায় সংস্কার হলেও পাকা দালান নির্মাণের কোনো উদ্যোগ নেই শিক্ষা বিভাগের।
জানা গেছে, ১৯৯১ ও ১৯৯৭ এর ঘূর্ণিঝড়ে স্কুলটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় স্কুলঘর তৈরি হয়। স্কুলে যে তিনটি আলমিরা ও চেয়ার-টেবিল আছে সবই নড়বড়ে হয়ে গেছে। দরজা-জানালাও জরাজীর্ণ। দারোয়ান নিয়োগ না থাকায় কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখা যায় না স্কুলে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।