নির্বাচনকে ঘিরে জল্পনা কল্পনার অবসান হতে চলেছে

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭

নির্বাচনকে ঘিরে জল্পনা কল্পনার অবসান হতে চলেছে

“কেউ বলছেন পুরান চাউল ভাতে বাড়ে” আবার কেউ বলছেন – “যার সাতে হয় নাই সাতাশিতে ও হবেনা । ”

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনকে ঘিরে নানা জল্পনা কল্পনার অবসান হতে চলেছে। কে হবেন মেয়র এ নিয়ে আলোচনার শেষ নেই । “কেউ বলছেন পুরান চাউল ভাতে বাড়ে” আবার কেউ বলছেন – “যার সাতে হয় নাই সাতাশিতে ও হবেনা । ” মানুষ এখন পরিবর্তন চায় । ক্ষমতাসীন দলের প্রার্থী নির্বাচিত হলে উন্নয়ন ত্বরান্নিত হবে ইত্যাদি নানা মুখ রোচক আলোচনার মধ্য থেকে বেরিয়ে আসছে মেয়র পদের আসন অলংকিত কারীদের নাম । তবে বেশির ভাগ ভোটাররা নিরপেক্ষ ও অবাধ সুষ্ট একটি নির্বাচন প্রত্যাশা করছেন। সুষ্ট নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটে নির্বাচিত হয়ে যে কেউ আসুক না তাতে আপত্তি নেই বলে অনেকেই মন্তব্য করেছেন। চুলচেরা বিশ্লেষণ ও সময়চিত্রের জরিপে নৌকা ও জগ প্রার্থীর মধ্যে লড়াই হবে বলে তথ্য পাওয়া যাচ্ছে।

এই সংবাদটি 1002 বার পঠিত হয়েছে