১ বছর পর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাজী মুজিব

প্রকাশিত: ৪:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬

১ বছর পর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাজী মুজিব

বিশেষ প্রতিনিধি : দীর্ঘ ১ বছর ১৩ দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ওরফে হাজী মুজির। ৯ ফেব্র“য়ারী মঙ্গলবার দুপুরে ঢাকার গাজীপুর কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। তিনি গত বছরের ২৪ জানুয়ারী ঢাকা উত্তররাস্থ ব্যবসায়ি প্রতিষ্ঠান এলাকা থেকে সাদা পোষাক ধারী পুলিশ তাকে আটক করেছিল। এর পর থেকে শ্রীমঙ্গল ৫ জানুয়ারী বিএনপির অবরোধ চলাকালীন শ্রেীমঙ্গলের ভৈরব বাজার এলাকার গাড়ীতে পেট্্েরাল বোমা হামলায় আটক করে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ঢাকায় অন্য একটি মামলায় থাকে গ্রেফতার দেখিয়ে আটক রাখা হয়। এব্যাপারে হাজী মুজিব জানান, তিনি সম্পূর্ণ নিরপরাধ। তিনি যে দুটি মামলায় জেল কেটেছেন এর কোনটির সাথে তিনি জড়িত নন।

এই সংবাদটি 563 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ