শ্রীমঙ্গলে সেবাদানমুলক প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

শ্রীমঙ্গলে সেবাদানমুলক প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদান
হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধি::
ফুলের মতো ফুটবো মোরো আলোর ন্যায় ছুটবো,
শ্রীমঙ্গলে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর পক্ষ থেকে সেবাপ্রদানকারী সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

রবিবার দিনব্যাপী ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য রাসেল চৌধুরী পরিচালনায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গল বিজিবি, শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল থানা, শ্রীমঙ্গল সিভিল ডিফেন্স, মুক্তিযোদ্ধা সংসদসহ পাবলিক সেবাদান প্রতিষ্ঠানগুলোতে গিয়ে জনগনের সেবায় কাজ করার জন্য সম্মাননা সনদ ও ফুল দেওয়া হয়।
এ সময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর শ্রীমঙ্গল শাখার ৩০ জন ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাগো ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত ভলান্টিয়ার ফর বাংলাদেশ সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করে। এবং  দেশের জনগনের সেবায় যারা কাজ করে তাকেন তাদেরকে সম্মাননা সনদ প্রদান করে থাকে।

এই সংবাদটি 312 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ