বিয়ানীবাজারে তাওহীদা জান্নাতের মায়ের অভিযোগ প্রত্যাহার

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

বিয়ানীবাজারে তাওহীদা জান্নাতের মায়ের অভিযোগ প্রত্যাহার

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পশ্চিমপার এলাকায় গত শুক্রবার (২৯ মে) রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোরী তাওহিদা জান্নাত (১৬)। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হলেও কিশোরীর মা সুলতানা বেগম গত ২ জুন বিয়ানীবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা ধরনের প্রতিক্রিয়া জানান নেটিজেনরা।

৩ জুন ভিকটিমের মা স্বামী ইকবাল হোসেনকে সাথে নিয়ে থানা থেকে তাদের লিখিত অভিযোগ প্রত্যাহার করেন। এ বিষয়ে ভিকটিমের পিতা ইকবাল হোসেন বলেন, থানায় ঘটনার দিন একটি মামলা (অপমৃত্যু) হয়েছে। আমার স্ত্রী এ বিষয়টি না বুঝে আরেকটি অভিযোগ থানায় দায়ের করেন। পরে আমরা দুইটি মামলার বিষয়টি অবহিত হলে এ অভিযোগটি প্রত্যাহারের আবেদন করি। থানার দায়িত্বশীলরা আমাদের আবেদন গ্রহণ করেছেন। আমরা সার্কেল (অতিরিক্ত এএসপি) কর্ম
কর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্থ করেছেন। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করবে।

বিয়ানীবাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী বলেন, এ ঘটনায় থানায় আগেই একটি মামলা রুজু করা ছিল। ময়না তদন্তের প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে মঙ্গলবার ভিকটিমের মা একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা গ্রহণ করি। বুধবার এ অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন ভিকটিম। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন গ্রহণ করে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।

এই সংবাদটি 19 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ