ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
বিয়ানীবাজার প্রতিনিধি :
“নব উদ্যোগে—জাগ্রত হোক ঐক্যের ডাক” এই স্লোগানকে সামনে রেখে
সিলেটের বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬ইং) বিয়ানীবাজার পৌরশহরের রয়েল স্পাইসি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মো. আব্দুল রহিম। পরে সংগঠনের সহ-সভাপতি এম শামসুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুল হক চৌধুরী ফাহিম ( প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক) এর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক (শিক্ষানবিশ আইনজীবী) সাদিক হোসেন এপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চেয়ারম্যান ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ৯নং মুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী এম এ মান্নান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, কলামিস্ট ও শিক্ষাবিদ মো. আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি ও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও নিদনপুর সুপাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রাক্তন সভাপতি রোটারিয়ান মো. আলাল উদ্দিন,সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য,শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট মোহাম্মদ আছাদ উদ্দিন প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা গণ অধিকার পরিষদ এর সভাপতি বিবেকানন্দ দাস বিবেক, সংগঠনের দপ্তর বিষয় সম্পাদক ফকু মিয়া,সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হেফাজতে ইসলাম বিয়ানীবাজার উপজেলা আমির শায়েখ মুফতি আবদুল কারীম হাক্কানী,সমাজসেবক এম সামাদ তাপাদার বাবেল,হাসান মাহমুদ,সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সভাপতি এম এ ওয়াদুদ মাষ্টার,বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ-এর উপদেষ্টা পরিষদের সদস্য স্বও্বাধিকারী: নিউ নাহিদ ফর্মেসী সামছুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষাক সমিতি সভাপতি হাজী মো:রুহুল আমিন মাষ্টার, বিয়ানীবাজার থানা ডিএসবি মোঃ মহিবুল ইসলাম, মোঃ রফিব উদ্দিন, ডিএসবি মোঃ সহিদুর রহমান, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন সহ- সভাপতি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক সামিয়ান হাসান, সংগঠনের সংগঠনিক সম্পাদক মো: আব্দুল বাছিত,সহ-তথ্য বিষয় সম্পাদক রনি আহমদ,সংগঠনের সদস্য সমাজসেবক ইমরান আহমদ, খায়রুল ইসলাম,আং হাফিজ,বাবুল আহমদ,সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি,শিক্ষক,ডা:,
প্রশাসনিকর্মতা,আইনজীবী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অএ সংগঠন কর্তক আয়োজিত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠান হয়।
দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
এদিকে পূর্ব আলোচনা
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
সভায় সংগঠনের পূর্বনির্ধারিত ৬টি প্রস্তাব সভায় উপস্থাপন করা হয়।
ব্যাপক আলোচনার পর্যালোচনার মাধ্যমে ৬ টির মধ্যে ৩টির সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়—
১. বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণের নিত্যদিনের
প্রাণের দাবি “প্রতি ঘরে জ্বালানি গ্যাস সংযোগ করায়” বাস্তবায়নে ঈদের পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর ও জ্বালানীমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে।
২. বিয়ানীবাজার উপজেলার গ্রামাঞ্চলের বেহাল রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবি জানানো হয়, যাতে জনদুর্ভোগ লাঘব হয়।
৩. ১৯৭১ সালের ২৫ মার্চে শহীদ দার্শনিক ড. গোবিন্দ চন্দ্র দেবের নামে বিয়ানীবাজার সরকারি কলেজে একটি ভবনের নামকরণের দাবি উত্থাপন করা হয়।
পরিশেষে সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরে উপস্থিত সকলেই একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।